উত্তর ২৪ পরগনার(Basirhat) জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকে নয়টি গ্রাম পঞ্চায়েত ২৭ জন প্রার্থীর মধ্যে ২৬ জন জয়ী হয়েছে বাকি একটি পঞ্চায়েত সমিতি দখল নিয়েছে শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী, তিনটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।(Basirhat) গ্রামসভার আসন ২০৫ টির মধ্যে বিরোধীরা দখল নিয়েছে ৩৮ আসনে।
(Basirhat) পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সৌমেন মন্ডল, সহ-সভাপতি নির্বাচিত হলেন রানু সর্দার, আজ বসিরহাট ২ নম্বর ব্লকের সৌমিত্র উন্নয়ন দপ্তরের শপথ নিলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি, ব্লক সভাপতি মিহির ঘোষ সহ একাধিক নেত্রী ও কর্মী বৃন্দ। নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল কি বললেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির মধ্যে রয়েছি, অতএব নতুন করে আমাকে শিখতে হবে না। আমার প্রথম উন্নয়ন হবে রাস্তা পানীয় জল বিদ্যুৎ বাসস্থান অন্যদিকে নটি পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি নিয়ে আমরা বোর্ড গঠন করে দলের অনুমতি নিয়ে উন্নয়ন করব।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla