শনিবার হাওড়া স্টেশনে (Howrah) সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তি ,তার ব্যাগ থেকে উদ্ধার ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ উদ্ধার করলো আরপিএফ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন অথবা কে তাকে দিয়েছে এ বিষয়ে কোন সদুত্তর মেলেনি । ধৃত ব্যক্তি কোনরকম নথিও দেখাতে পারেননি টাকাগুলি রাখার জন্য। এরপর ওই ব্যক্তি কে আইনি পদক্ষেপ করে আরপিএফ গ্রেপ্তার করে। তদন্তকারীরা প্রাথমিক ভাবে অনুমান করছে , বিপুল এই টাকা বেআইনি ভাবে অন্য কোথাও পাচার করার জন্য হাওড়া স্টেশনে আনা হয়েছিল । এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তদন্তকারীদের পক্ষ থেকে ধৃত ব্যক্তির সঠিক পরিচয় জানার জন্য সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন তথ্য।
Howrah: হাওড়া স্টেশনে আরপিএফ এর হাতে গ্রেফতার এক , উদ্ধার ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper