রবিবার , এপ্রিল 19 2026
Breaking News

Howrah: সাঁতরাগাছি ব্রিজের উপর দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Howrah: সাঁতরাগাছি ব্রিজের উপর দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ সোমবার দুপুরে (Howrah) হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের ওপর দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাত জন জখম যাত্রী । জখম‌ বাস যাত্রী দের অ্যাম্বুল্যান্সে করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এদিন ১১ নং রুটের বাস কলকাতার দিক থেকে জাতীয় সড়কে ওঠার জন্য যাচ্ছিল সাঁতরাগাছির দিকে যাচ্ছিল , অপর দিকে দিঘা থেকে হাওড়া দিকে আসছিল যাত্রীবোঝাই একটি বাস। সেই সময় ওভারটেক করতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় , এবং এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস দু’টি কে ঘটনাস্থল থেকে সরিয়ে যান‌ চলাচল স্বাভাবিক করে। যদিও একটি বাসের চালককে আটক করে পুলিশ। অন্য বাসের চালক ঘটনার পর পলাতক। এই ঘটনা আরও একবার প্রমাণ করলো “বাসের ওভারটেক প্রথা এখনও চলমান ” ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।