মঙ্গলবার , এপ্রিল 28 2026
Breaking News

VOTE: দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গের ট্রেন গুলিতে উপচে পড়া ভিড়

রিপোর্ট : সুমিত কান্তি সরকার , এই যুগ, জলপাইগুড়ি

VOTE: দ্বিতীয় দফার ভোটের আগে উত্তরবঙ্গের ট্রেন গুলিতে উপচে পড়া ভিড়দ্বিতীয় দফার ভোটের (VOTE) আগে উত্তরবঙ্গের ট্রেন গুলিতে উপচে পড়া ভিড়। উত্তরবঙ্গের প্রথম দফার ভোট শেষ হতেই পরিযায়ী শ্রমিকেরা আবার ফিরে যাচ্ছে নিজেদের গন্তব্যে। অন্যদিকে আসাম রাজ্যে দক্ষিণবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভোট দেওয়ার জন্য নিজের বাড়িতে ফিরছেন। এ অবস্থায় কোন ট্রেনে টিকিট মিলছে না পাশাপাশি জেনারেল কামড়ায় দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। অন্যদিকে এই সুযোগে বেসরকারি বাস সংস্থা বাসের ভাড়া তিনগুণ অধিক বাড়িয়ে দিয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতা যেখানে খুব লাক্সারি বাসে করে গেলেও ১৮০০ টাকাতে হয়ে যেতো আজ তা অনলাইনে বুকিং এ দেখাচ্ছে ছয় থেকে সাত হাজার। বাসের বুকিং কাউন্টারে সশরীরে আসলে দেওয়া হচ্ছে না কোন টিকিট বলা হচ্ছে বুক। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ভয়াবহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।