সোমবার , এপ্রিল 27 2026
Breaking News

Alipurduar: গন্ডারের আক্রমণে জখম হয়েছেন এক ব্যক্তি

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: গন্ডারের আক্রমণে জখম হয়েছেন এক ব্যক্তি কাজ থেকে বাড়ি ফেরার (Alipurduar) পথে ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে আসা গন্ডারের হামলায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি।‌ জখম ব্যক্তির চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব শিমলা বাড়ির বাসিন্দা কাজ থেকে বাড়ি ফেরার পথে ভুট্টা খেত থেকে বের হয়ে গন্ডার তার উপর আক্রমণ চালায়। ‌ তার চিৎকারে আশেপাশের বাসিন্দারা একত্রিত হয়ে তাকে উদ্ধার করে গন্ডার টি পালিয়ে যায়। ‌ এর পরের বিষয়টি জানানো হয় বনদপ্তরের কর্মকর্তাদের। ‌ গন্ডারটির নজরদারি শুরু করেছে বনদপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।