হোটেল (Jalpaiguri) সহ বিভিন্ন খাবারের দোকানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ পেয়ে সোমবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশন লাগোয়া বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এদিনের এই যৌথ অভিযানে কয়েকটি দোকান ও হোটেল থেকে সাতটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এনফোর্সমেন্ট বিভাগ সুত্রে জানানো হয় দীর্ঘদিন ধরেই তারা এই বিষয়ে অভিযোগ পাচ্ছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই এদিনের অভিযান। ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ। অভিযানে হোটেল ও খাবারের দোকানের মালিকদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে বলা হয়েছে। এরপর তারা যদি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।
Jalpaiguri: হোটেল সহ বিভিন্ন খাবারের দোকানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধের লক্ষ্যে অভিযান এনফোর্সমেন্ট বিভাগের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা, এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla