বৃহস্পতিবার (VOTE) প্রথম দফার নির্বাচন হয়ে গেল পশ্চিমবঙ্গ এর 152 বিধানসভা কেন্দ্রের আসনে।নির্বাচন কমিশনের ভোট পরিসংখ্যা অনুযায়ী প্রথম দফায় পশ্চিমবঙ্গ তে ভোট পড়েছে 93.19 শতাংশ। এর মধ্যে কোচবিহার জেলায় 96.2 শতাংশ ভোট পড়েছে, যা দেশের স্বাধীনতার পর সর্বোচ্চ রেকর্ড ।কোচবিহারে নাগরিকদের নির্বাচন অধিকার প্রদান করতে সকাল থেকেই প্রায় সারাদিন ছিল লম্বা লাইন।। কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একটি বুথে দেখা যায় ভোট দিতে ভোটার দের লম্বা লাইন । অনেক ভোটারের মতেই অন্যান্য জেলার সাথে কোচবিহার জেলা তেও অবাধ এবং শান্তিপূর্ণ ভোটপর্ব সংঘঠিত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় । আবার অনেকের মতে ‘ভোট প্রদান না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে’ – এই ভয়ও কাজ করেছে ।
VOTE: প্রথম দফায় নির্বাচনে ভোটদানে দেশের শীর্ষে কোচবিহার
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla