রাত পেরোলেই (CoochBehar) পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিধানসভা নির্বাচন । বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলার মতোই কোচবিহার জেলায় ও নির্বাচন । কোচবিহারের তুফানগঞ্জ মহকুমাতে ভোটের সরঞ্জাম নিয়ে ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অনেকটাই সুরক্ষিত বোধ করছে ভোটের কাজে যুক্ত ভোট কর্মীরা। এছাড়াও ভোট কর্মীদের মতে নির্বাচন কমিশন থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে যাতে ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের কোনরকম অসুবিধায় পড়তে না হয় । নির্বাচন কমিশনের ভূমিকায় খুশি ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীরা।
CoochBehar: ভোটের সরঞ্জাম নিয়ে ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা ভোট কর্মীদের
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper