মঙ্গলবার , এপ্রিল 21 2026
Breaking News

ALIPURDUAR VOTE: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকেই বিতরণ হবে ভোটের সরঞ্জাম

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

ALIPURDUAR VOTE: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকেই বিতরণ হবে ভোটের সরঞ্জাম বুধবার সকাল থেকেই (VOTE) আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটের সরঞ্জাম বিতরণ করা হবে। ইতিমধ্যেই প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরীর কাজ শুরু হয়ে গেছে। ‌ প্রচারের জন্য মাইক বাধা হয়ে গেছে প্যারেড গ্রাউন্ড এলাকায়। ইভিএম মেশিন থেকে শুরু করে ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম নির্দিষ্ট কক্ষ থেকে গ্রহণ করে ভোটকেন্দ্রে যেতে হবে ভোট কর্মীদের। কেন্দ্রীয় বাহিনী এবং গাড়ি সহ ভিডিও ক্যামেরাম্যান প্যারেড গ্রাউন্ড থেকেই গাড়িতে উঠে ভোটকেন্দ্রের দিকে রওনা দিবে। নির্বিঘ্নে ভোট করার লক্ষ্যে প্রস্তুত আলিপুরদুয়ার জেলার নির্বাচন দপ্তরের কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।