ভোট কেন্দ্র পরিদর্শনে হাতি। (Elephant) এমন ছবি দেখা গেল আলিপুরদুয়ারেও। জেলার কালচিনি বিধানসভা চুয়াপাড়া এলাকায় ১১/৮৪ নং ভোট গ্রহণ চলছিল। আচমকাই চেনা শব্দ। ঠিকঠাক মত হচ্ছে তো ভোট। তাই চা বাগান পেরিয়ে ভোট দেখতে গেল বুনো দাঁতাল। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। তবে সে কোনও ক্ষতি করেনি। একটু এলাকা ঘুরে চুপিসারে নিজের জায়গায় চলে যায়।চারিদিকে সামান্য উত্তেজনার ছবি সামনে এলেও মজার দৃশ্যের সাক্ষী উত্তরবঙ্গ। দাঁতালও সাক্ষী থাকল প্রথম দফা ভোটের।
Elephant: ভোটকেন্দ্র পরিদর্শনে জঙ্গল থেকে বেরিয়ে আসা দাঁতাল
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla