সূর্য উঠার ভাব হয়েছে। (Alipurduar) আকাশ ঝলমলে এরই মধ্যে অন্ধকার নেমে এলো পাকা রাস্তার পাশে থাকা সোলার লাইট গুলো আবার জ্বলে উঠলো শনিবার সকাল সাতটা নাগাদ। কালো মেঘে ঢেকে গেল গোটা আকাশ । শুরু হয়ে গেল ঝড়-বৃষ্টি বজ্রপাত। ঝড়ের দরুন ব্যাপক ক্ষয়ক্ষতি হল আলিপুরদুয়ার জেলার শহর সব সংলগ্ন জংশন এলাকা। প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়েছে ওই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। বসতবাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে ঝড়ের দাপটে। চারদিন বিদ্যুৎ ছিলনা এলাকায়। শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ পরিষেবার সঠিক হয়েছে আলিপুরদুয়ার জংশনে । শনিবার আবার ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বিদ্যুৎ পরিষেবা। অন্যদিকে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে শনিবারের সকালের ঝরে বিদ্যুৎহীন হয়ে গেছে গোটা এলাকা। হাই টেনশন লাইনের তার ছিড়ে পড়েছে। অন্যদিকে শনিবার রাত আটটা নাগাদ আমার ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয় সঙ্গে শিলা বৃষ্টি। রাত আটটা থেকেই লোডশেডিং হয়ে পড়ে এলাকায়।
Alipurduar: ঝড়-বৃষ্টি সহ বজ্রপাত ,ব্যাপক ক্ষয়ক্ষতি আলিপুরদুয়ারে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper