কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম (Agnimitra Paul) । শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস এর দিন সাংবাদিক বৈঠকে ইস্তফার কথা জানালেন ফিরহাদ হাকিম । সামনে বর্ষা ,হাতে কয়েকটি দিন সময় তার আগেই কলকাতা পুরসভার মেয়র এর ইস্তফা ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। কলকাতাবাসী দের একাংশের মতে কলকাতা শহর কে ডুবন্ত শহর বানিয়ে পালালেন জনাব ববি সাহেব। আবার কেউ কেউ বলছেন,মেয়রের চেয়ার এ বসে অনেক দুর্নীতি করেছেন জনাব হাকিম, এখন তদন্তের ভয়ে পালানোর ধান্দা। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর ইস্তফা প্রসঙ্গে কটাক্ষ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন , আমি দেখলাম টেলিভিশন এ উনি বলছেন যে ওনাকে কাজ করতে দেওয়া হয়নি, উনি তো একবার ও আমায় জানালেন না ,পুরমন্ত্রী কে তো জানানো দরকার ছিল।মুখ্যমন্ত্রীর সাথে ও দেখা করেছেন সেখানেও উনি কিছু জানাননি। মন্ত্রী এও জানান এইসব আগে থেকে প্ল্যান করা ছিল, সব জায়গায় দেখেছি সুপ্রিমোর কথায় এই সব কাজ করে নতুন সরকার কে অসুবিধা ফেলার চক্রান্ত। মন্ত্রী এও বলেন, ১৫ বছর ধরে রাস্তা ঘাটের যা অবস্থা চলার মত নয়, পুকুর খাল পরিষ্কার হয়নি ।”১০ দিন মত বাকি বর্ষার ,সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন ফিরহাদ বাবু ,কলকাতার সদ্য প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে কটাক্ষ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ।
Agnimitra Paul : “১০ দিন বাকি বর্ষার ,সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন ফিরহাদ বাবু ” ,কটাক্ষ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : সুরজিৎ মালিক, এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper