শনিবার , জুলাই 11 2026
Breaking News

Dr. Indranil Khan: ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি পরিদর্শনে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, ঝাড়গ্রাম

Dr. Indranil Khan: ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি পরিদর্শনে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ শুক্রবার ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি (Dr. Indranil Khan) পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । এদিন অ্যাকাডেমিতে প্রশিক্ষণার্থী তিরন্দাজদের সঙ্গে সাক্ষাৎ করেন ক্রীড়া মন্ত্রী। পাশাপাশি এদিন বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি কে যাতে আরও উন্নত মানের করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । সূত্রের খবর ,পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য জঙ্গলমহলের উন্নয়ন অপরিহার্য। জঙ্গলমহলের ছেলে মেয়েরা পারিবারিক প্রথা মেনে নিজেদের আত্মরক্ষার জন্য তীর চালাতে ছোটো থেকেই পারদর্শী । তাদের এই প্রতিভা কে কাজে লাগিয়ে আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য পদক আনা সম্ভব ,সেই সব বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।