‘একটি গাছ মায়ের নামে’ – এই ভাবনাকে (Aranya Saptaha) সামনে রেখে চলতি মাসের চৌদ্দ তারিখ থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে অরণ্য সপ্তাহ উদযাপন, চলবে কুড়ি তারিখ পর্যন্ত। আলিপুরদুয়ার জেলা পুলিশ এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। জানা গেছে জেলার প্রতিটি থানা এলাকায় পুলিশ কর্মীরা র্যালি করে বৃক্ষরোপণ, সাধারন মানুষের মধ্যে চারা গাছ বিতরন সহ সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা,তরাই ডুয়ার্স অঞ্চলের ভূমিক্ষয় রোধ,পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিষয়ে সচেতন করা ও গাছ লাগানোর মাধ্যমে প্রকৃতি কে রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা সাধারন মানুষের মাঝে পৌঁছে দেবার লক্ষ্যেই এই কর্মসূচি।
Aranya Saptaha: অরণ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলা পুলিশ এর বিভিন্ন কর্মসূচি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla