শুক্রবার , জুন 5 2026
Breaking News

annapurna yojana: আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের প্রত্যেকটি বুথে ক্যাম্প হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

annapurna yojana: আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের প্রত্যেকটি বুথে ক্যাম্প হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য শুক্রবার সকাল থেকেই (annapurna yojana) মহিলাদের লম্বা লাইন অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার জন্য। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা ব্লক অফিসে ব্লকের বিভিন্ন প্রান্তের মহিলারা এসে উপস্থিত হয়েছেন রীতিমতো অফিসের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নিতে গিয়ে। দশটি টেবিলে বসে সরকারি কর্মীরা ফর্ম পূরণের পাশাপাশি ফরম জমা নিচ্ছেন। আলিপুরদুয়ার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন ১১ টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে বুথে ক্যাম্প করে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেয়া হবে প্রয়োজনে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করে আনবেন। কিন্তু তবুও সকাল থেকেই মহিলাদের লম্বা লাইন দেখা গেছে ব্লক অফিস চত্বরে। নাজেহাল হয়ে গেছে সরকারি কর্মীরা। ‌ আলিপুরদুয়ার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেওয়ার জন্য দূরদূরান্ত থেকে গৃহবধূরা ছুটে আসছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে ক্যাম্প করা হবে। ‌ তবুও মহিলারা ছুটে আসছেন ব্লক অফিসে। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।