শুভেন্দু অধিকারী সরকারের (sundorbon) বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তৃণমূল নেতা সহ দুর্বৃত্তদের দখল করা সরকারি ম্যানগ্রোভ অরণ্য এর জমি দখল মুক্ত করতে বন দফতরের আধিকারিকদের সঙ্গে চলমান বৈঠক করছেন। গত দুদিন ধরে তিনি ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রশাসনিক কর্তাদের নিয়ে। রবিবার পরিদর্শন চলাকালীন চলমান বৈঠক করছেন তিনি। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন শুধু কুমারগ্রাম বিধানসভা নয় গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় চারাগাছ রোপন করা হবে । তৃণমূলের শাসনকালে জঙ্গল কেটে পরিষ্কার করে দিয়েছে মাফিয়া রা। এবার মাফিয়াদের হাত থেকে ম্যানগ্রোভ অরণ্য উদ্ধারের কাজে হাত দিয়েছেন তিনি।
sundorbon: সুন্দরবনে চলমান বৈঠক করলেন রাজ্যের বনমন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিণ ২৪ পরগনা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper