বুধবার , আগস্ট 19 2026
Breaking News

Alipurduar: চা বাগানে আর্থ মুভারের চাকার নীচে পড়ে মৃত্যু এক শিশুর ,উত্তেজনা এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চা বাগানে আর্থ মুভারের চাকার নীচে পড়ে মৃত্যু এক শিশুর ,উত্তেজনা এলাকায় আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া থানার নাংডালা চা বাগানে আর্থ মুভার যন্ত্রের চাকার নীচে পড়ে মৃত্যু হয় এক শিশুর। মৃত শিশুর নাম মোহিত খাড়িয়া,বয়স এগারো বছর। জানা গেছে নাংডালা চা বাগানের মাঝখান দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের রেললাইন রয়েছে। রেললাইনের জমি জবর দখল রুখতে সেখানে রেলের সীমানা বরাবর প্রাচীর নির্মান, মাটি খনন,মাটি ভরাট ও জমি সমান করার কাজ চলছে। এই কাজের জন্য সেখানে আর্থমুভার বা জেসিবি যন্ত্রের ব্যবহার হচ্ছে। সোমবার বিকালে জেসিবি যন্ত্রের সাহায্যে কাজ চলছিলো সেই সময় সেখানে কয়েকটি শিশু খেলছিলো। মোহিত আচমকাই জেসিবির চাকার নীচে চাপা পড়ে বলে জানান স্থানীয়রা। এরপর স্থানীয়রা মোহিতকে উদ্ধার করে বীরপাড়া সাধারন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহিতকে মৃত ঘোষনা করেন। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ ও আর পি এফ কর্মীরা। স্থানীয়দের অভিযোগ জেসিবির চালক সুযোগ বুঝে জেসিবি রেখেই পালিয়ে যায়। পুলিশ ও আর পি এফ ঘটনার তদন্ত শুরু করেছে। জেসিবি ব্যবহারের সময় নিরাপত্তামুলক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিলো, জেসিবি দিয়ে কাজের সময় কর্মস্থলে শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিলো কিনা সেসব বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ ও আর পি এফ। শিশুর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।