কলকাতার নিউ মার্কেটের (kolkata) কাছে মির্জা গালিব স্ট্রিটে বহুতল হোটেলে গতকাল অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশের বাসিন্দা। নিহত নয় জনের মধ্যে দুইজন মহিলা ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা বা হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি ছিল কিনা ,এই ধরনের একাধিক বিষয়ের রিপোর্ট মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল চেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। আগুন লাগার খবর পেয়ে বুধবার সকালে দুর্ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায় । মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন , “ওই হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও আপদকালীন নির্গমন পথ ছিল না। ১৫ বছর ধরে সেখানে অডিট হয়নি যদিও ৮০ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। আজকে পুলিশ এবং দমকল কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু যারা এই ধরনের হোটেল চালাচ্ছে তারা ট্রেড লাইসেন্স কি করে পেল, তাদেরকে হোটেল করার অনুমতি কে দিয়েছে, সিইএসসি কি করে তাদের কারেন্ট দিল এগুলো দেখার বিষয়। তাই তদন্ত হোক, সব প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। আমাদের সরকারের শুধু একশো দিন হয়েছে”।হোটেলের ম্যানেজার কে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু হোটেল মালিক পলাতক বলে জানা গেছে ।
kolkata: কলকাতার নিউ মার্কেটে বহুতল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla