বৃহস্পতিবার সাতসকালেই এলাকায় (Elephant) বিশাল এক হাতিকে ছোটাছুটি করতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকার বাসিন্দারা। তারা জানান হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এলাকায় ছোটাছুটি করছিলো, কখনো রাস্তায় আবার কখনো চা বাগানের মাঝখান দিয়ে ছূটছিলো হাতিটি। স্থানীয়রা খবর দেন বন দপ্তরের বৈকুন্ঠপুর রেঞ্জে। খবর পেয়ে বৈকুন্ঠপুর ও শুকনা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা হাতিটির গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করছেন। জানা গেছে সন্ধ্যা পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফেরানো যায়নি। বন কর্মীরা জানান রাতেই হাতিটিকে তারা জঙ্গলে ফেরত পাঠাতে পারবেন বলে আশা করছেন। হাতি দেখতে প্রচুর মানুষ ভীড় জমান আর সেই ভীড় দেখে হাতিটিও ঘাবড়ে গিয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে, একারনে হাতিটিকে জঙ্গলে ফেরাতে বন কর্মীরা হিমশিম খান। রাতে মানুষের ভীড় কমলেই হাতিটিকে সহজেই জঙ্গলে ফেরত পাঠানো সহজ হবে বলেও জানান বন কর্মীরা।
Elephant: সাতসকালে এলাকায় গজরাজের ছোটাছুটি ,আতঙ্কে বাসিন্দারা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla