পাহাড়ের দীর্ঘদিনের (siliguri) সমস্যা সমাধানের উদ্দ্যেশ্যে শনিবার শিলিগুড়িতে একটি বেসরকারি রিসর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা , প্রশাসনিক আধিকারিকগন সহ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর প্রতিনিধিগন।এই ম্যারাথন বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা সাংবাদিকদের জানান এদিনের বৈঠকে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসাবে থাকবেন পঙ্কজ কুমার সিং যাকে কেন্দ্রীয় সরকার আগেই দায়িত্ব দিয়েছে। পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর প্রতিনিধিগন এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। চেয়ারম্যান এর নেতৃত্বে এই কমিটি আলোচনা করে পাহাড়ের সমস্যা ও তার সমাধান, উন্নয়ন মূলক কাজের প্রস্তাব সহ বিভিন্ন বিষয়ে রূপরেখা প্রস্তুত করে কেন্দ্রীয় সরকার এর কাছে পাঠাবে। আশা করা যাচ্ছে যে দীর্ঘদিনের পাহাড়ের সমস্যা দূরীকরনে এই উদ্যোগ সদর্থক হবে।
siliguri: পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla