শনিবার , সেপ্টেম্বর 12 2026
Breaking News

Alipurduar: পাচারের পথে উদ্ধার বাইশটি মহিষ ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পাচারের পথে উদ্ধার বাইশটি মহিষ ,গ্রেপ্তার দুইআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার সকালে সাতাশ নম্বর জাতীয় সড়কে অসম বাংলা সীমানার পাখড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে একটি সন্দেহভাজন ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় বাইশটি মহিষ। চালক মহিষগুলোর কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় মহিষ সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় চালক পবন কুমার যাদব ও সহকারী চালক অরবিন্দ কুমারকে, দুজনেই বিহারের বাসিন্দা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে আইন অনুসারে মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করেছে। পুলিশের অনুমান মহিষগুলোকে অসম নিয়ে গিয়ে অন্যত্র পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। পাচারকারীদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।