বৃহস্পতিবার , সেপ্টেম্বর 10 2026
Breaking News

Alipurduar: শিশুকে যৌন নির্যাতন গ্রেফতার বৃদ্ধ

রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: শিশুকে যৌন নির্যাতন গ্রেফতার বৃদ্ধ আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের জয়গাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, গ্রামেরই ৫০-৬০ বছর বয়সী এক ব্যক্তি শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করে নির্যাতনের চেষ্টা করেন।জানা গেছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুটি তার মায়ের কাছেই ছিল। পরে সে নিখোঁজ হয়ে যায়। রাত সাড়ে ১০টা নাগাদ পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানা যায়, সে গ্রামেরই এক আত্মীয়ের বাড়িতে ঘুমিয়ে পড়েছিল। সকালে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।এরপর শিশুটির পোশাকে অস্বাভাবিক দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে নির্যাতনের চেষ্টার কথা জানায় বলে স্থানীয়দের দাবি। স্থানীয় এক মহিলার সামনে শিশুটি অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে বলেও অভিযোগঘটনা জানাজানি হতেই গ্রামে ক্ষোভ ছড়ায়। স্থানীয়রা শিশুটিকে নিয়ে জয়গাঁও থানায় যান ও লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে। রিপোর্ট পেলে ঘটনার সত্যতা স্পষ্ট হবে। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।