শনিবার , সেপ্টেম্বর 12 2026
Breaking News

Alipurduar: হাসিমারায় ঝড়-বৃষ্টির দাপট ,ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: হাসিমারায় ঝড়-বৃষ্টির দাপট ,ট্রাকের উপর ভেঙে পড়ল গাছগভীর রাতে (Alipurduar) প্রবল ঝড়-বৃষ্টির দাপটে হাসিমারার গুরুদ্বার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। ঝড়ের দাপটে একাধিক ছোট-বড় গাছের ডাল ভেঙে রাস্তায় দাঁড়িয়ে থাকা ও চলন্ত ট্রাকের উপর পড়ে। এরই মধ্যে একটি ট্রাকের উপর বিশাল গাছের বড় অংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা গিয়েছে, গাছটি ট্রাকের উপর পড়ার পর রাস্তার একাংশও অবরুদ্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ট্রাক চালকের দাবি, তিনি নাগাল্যান্ড থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন। গভীর রাতে ট্রাকের ভিতরে থাকা অবস্থাতেই আচমকা বিশাল গাছটি ট্রাকের উপর ভেঙে পড়ে। এরপর চালক ও সহকারী কোনওরকমে ট্রাক থেকে বেরিয়ে আসেন। ঘটনায় দু’জনেরই হালকা চোট লাগে বলে জানা গিয়েছে।ঝড়-বৃষ্টির জেরে গুরুদ্বার এলাকার বিভিন্ন অংশে বিদ্যুতের তার ও সোলার লাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি তিনতলা বাড়িও ক্ষতির মুখে পড়েছে বলে জানা গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।