শনিবার , সেপ্টেম্বর 12 2026
Breaking News

Alipurduar: বক্সায় বাড়ছে বাঘের সংখ্যা ,সচেতনতা প্রচার বনবস্তি গুলিতে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বক্সায় বাড়ছে বাঘের সংখ্যা ,সচেতনতা প্রচার বনবস্তি গুলিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Alipurduar) জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি করা হবে আর এই লক্ষ্যে জোড় কদমে চলছে প্রস্তুতি। রাজ্যের বন মন্ত্রী ঘোষণা করেছেন অক্টোবর মাসের দুই তারিখ গান্ধী জয়ন্তীর পূন্য দিবসে বক্সার জঙ্গলে বেশ কিছু বাঘ ছাড়া হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে আর এই প্রস্তুতির অঙ্গ হিসাবে বাঘে মানুষে সংঘাত কমানোর লক্ষ্যে বন বস্তিগুলিতে চলছে সচেতনতা মূলক প্রচার।শনিবার কুমারগ্রাম ব্লকের পূর্বশালবাড়িতে এধরনের একটি প্রচার কর্মসূচি আয়োজিত হয় বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের উদ্যোগে। এই কর্মসূচিতে বন কর্তাদের বক্তৃতার পাশাপাশি গানের মাধ্যমে বাঘ সংরক্ষণের বার্তা দেওয়া হয় এলাকাবাসীকে। বাঘ ও মানুষের সহাবস্থান আরও সুদৃঢ় করতে কী করনীয় সে বিষয়েও সচেতনতার বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডি এফ ও অর্পিতা পাত্র,ভল্কা রেঞ্জের রেঞ্জার সুদীপ দে সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।