জাতীয় লোক আদালত (MALDA) হলো দুই পক্ষের মধ্যে বিরোধ দ্রুত ও আপসের মাধ্যমে নিষ্পত্তির অন্যতম বিকল্প ব্যবস্থা। শনিবার মালদহ জেলার সদর ও চাঁচল মহকুমায় এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসে। এদিন সদরে এগারোটি ও চাঁচল মহকু।আয় পাঁচটি মোট ষোলোটি বেঞ্চ বসে। জানা গেছে শনিবার আয়োজিত জাতীয় লোক আদালত এর ষোলোটি বেঞ্চে মোট সাড়ে বারো হাজার মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। সমস্ত প্রক্রিয়াটি তদারক করেন জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি জানান মামলা পূর্ববর্তী ও বিচারাধীন দুই ধরনের বিরোধ আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান লোক আদালতের মাধমে দুই পক্ষের সম্মতিতে বিরোধ মেটানোর চেষ্টা করা হয়। এর ফলে দুই পক্ষেরই সময় এবং অর্থের সাশ্রয় হয় পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা মামলার দ্রুত নিষ্পত্তির সুবিধা হয়।
MALDA: জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য একদিনে সাড়ে বারো হাজার মামলা পেশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla