পুজোর (siliguri) আগেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে উদ্বোধন করা হলো ডর্মিটরি ও যাত্রী লাউঞ্জ। সোমবার সকালে ডর্মিটরি সহ লাউঞ্জের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। উদ্বোধন শেষে তিনি জানান এদিন বাস টার্মিনাসের দোতলায় পুরুষ যাত্রীদের জন্য চৌদ্দটি, মহিলা যাত্রীদের জন্য ছয়টি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মীদের জন্য চারটি শয্যা বিশিষ্ট ডর্মিটরি উদ্বোধন করার পাশাপাশি থ্রি সিটার ঊনত্রিশটি সোফা সহ একটি সাধারন যাত্রী লাউঞ্জ ও একটি ভি আই পি লাউঞ্জেরও উদ্বোধন করা হয়েছে। তিনি আর ও জানান বারো ঘন্টার জন্য তিনশো টাকায় ডর্মিটরি বুক করা যাবে। বাস টার্মিনাসেই বুকিং করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও যাত্রী লাউঞ্জে থাকছে আধুনিক সুবিধা যেমন টেলিভিশন, মোবাইল চার্জিং পয়েন্ট। পরবর্তীতে লাউঞ্জে শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা করা হবে। দূর থেকে আগত যাত্রীদের বিশ্রাম ও স্বাচ্ছন্দ্য এবং রাত্রি যাপনের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। মন্ত্রী আরও জানান এই টার্মিনাসটি।অনেক পুরনো। যাত্রীরা দীর্ঘদিন ধরেই টার্মিনাসে যাত্রী পরিষেবা উন্নয়নের জন্য বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। এই দাবি গুলির মধ্যে ডর্মিটরি ও লাউঞ্জের দাবি পুরন করা হয়েছে, অন্যান্য দাবি গুলিও ক্রমান্বয়ে পুরন করা হবে। মন্ত্রী আরও জানান পুজোর সময় ১৪ ও ১৫ অক্টোবর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এসি ও নন এসি বাসে পুজো পরিক্রমার ব্যবস্থা করেছে।
siliguri: শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে ডর্মিটরি ও লাউঞ্জ এর উদ্বোধন করলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla