বৃহস্পতিবার , সেপ্টেম্বর 17 2026
Breaking News

Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার একমুর্শিদাবাদ জেলা পুলিশের (Murshidabad) নওদা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি তল্লাশীতে বাড়ি থেকে উদ্ধার হয় একটি বে আইনী আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ বাড়ির মালিককে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। ধৃত ব্যক্তি কোথা থেকে কি উদ্দ্যেশ্যে এই বে আইনী আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।