সোমবার , সেপ্টেম্বর 21 2026
Breaking News

Belur Math: বেলুড় মঠে রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Belur Math: বেলুড় মঠে রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষরাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ সোমবার (Belur Math) সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠে যান। দেখা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজের সাথে। পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান পবিত্র এই পরিবেশে দিনের বেশ খানিকটা সময় কাটিয়ে প্রাণ মন শান্ত হয়েছে প্রেসিডেন্ট মহারাজের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এই প্রসঙ্গে মন্ত্রী জানান প্রেসিডেন্ট মহারাজের চিন্তাভাবনা ও কথার মাঝে জীবনের প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গির সন্ধান তিনি পেয়েছেন। বেলুড় মঠের এই শান্ত পরিবেশে আধ্যাত্মিকতার পাশাপাশি মানব সেবার এক অনন্য বার্তা অনুভব করেন তিনি।স্বামী বিবেকানন্দের আদর্শ আজও মনের মাঝে অনুপ্রেরণা যোগায় ,দেশ ও সমাজের জন্য কাজের ক্ষেত্রে দায়িত্বশীল হতে শেখায়। শান্তি ,সেবা ও মানব কল্যাণের এই বার্তা সকলের জীবনে ছড়িয়ে পড়ুক। বেলুড় মঠের পবিত্র মাটিতে এসে মনের মাঝে এক নতুন শক্তি অনুভব করেছেন জানিয়ে মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ বলেন এই দিনটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।