মঙ্গলবার , সেপ্টেম্বর 22 2026
Breaking News

Python: উদ্ধার তেরো ফুট দীর্ঘ পাইথন ,চাঞ্চল্য এলাকায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Python: উদ্ধার তেরো ফুট দীর্ঘ পাইথন ,চাঞ্চল্য এলাকায় জলপাইগুড়ি (Python)জেলার রাজগঞ্জব্লমের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নাকুগছ গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে মঙ্গলবার সকালে বন কর্মীরা উদ্ধার করেন তেরো ফুট দীর্ঘ একটি পাইথন সাপ। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা সাপটিকে গ্রামের এক বাঁশঝাড়ে দেখতে পান। খবর জানাজানি হতেই প্রচুর মানুষ সাপটিকে দেখার জন্য ভীড় জমান। মানুষের হট্টগোলে সাপটি ভয় পেয়ে বাঁশ ঝাড়ে বাঁশের আগায় চড়ে বসে। স্থানীয়রা খবর দেন বন দপ্তরের আমবাড়ি রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও সাপটিকে উদ্ধার করার।প্রক্রিয়া শুরু করেন। সাপটি বাঁশের আগায় চড়ে বসায় উদ্ধারের কাজে সমস্যা সৃষ্টি হয়। বন কর্মীরা কয়েকটি বাঁশ কেটে দীর্ঘক্ষনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। বন কর্মীরা জানান সাপটি তেরো ফুট লম্বা, এটি সুস্থ আছে । উদ্ধারের পর সাপটিকে তারা রেঞ্জ অফিসে নিয়ে যান। সেখানে কিছুক্ষন পর্যবেক্ষনে রেখে পরে এটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।