বুধবার , অক্টোবর 7 2026
Breaking News

siliguri: শহরকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা গাড়ির উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শহরকে পরিচ্ছন্ন রাখতে নয়া উদ্যোগ শিলিগুড়ি পৌর নিগমের ,বর্জ্য ব্যবস্থাপনা গাড়ির উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষশিলিগুড়ি শহরকে (siliguri) আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে বুধবার উদ্বোধন হলো কয়েকটি বর্জ্য ব্যবস্থাপনা গাড়ির। গাড়িগুলির উদ্বোধন করেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক আর বিমলা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। এদিন বাঘা যতীন পার্কে সেবা জ্যোতি যাত্রার মঞ্চ থেকে গাড়িগুলির উদ্বোধন করা হয়। উদ্বোধন করে মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান এদিন চারটি ডাম্পার ও আটটি জেসিবি গাড়ির উদ্বোধন করা হয়। এই গাড়ি গুলিতে শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা সংগ্রহ করা হবে ও সাফাই এর কাজে লাগানো হবে। এর ফলে শহরের আবর্জনা সংগ্রহের কাজ আরও গতিশীল ও কার্যকর হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধুমাত্র পৌর নিগমের দায়িত্ব নয়, একাজে নাগরিকদের ও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য করেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।