বুধবার , অক্টোবর 7 2026
Breaking News

Murshidabad: উদ্ধার চারশো ত্রিশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ,গ্রেপ্তার এক যুবক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: উদ্ধার চারশো ত্রিশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ,গ্রেপ্তার এক যুবকমুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের ভগবানগোলা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার থানা এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করে তল্লাশী চালায়। যুবকের সাথে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় চারশো ত্রিশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল। উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে যুবকের বয়স একুশ বছর। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে দশ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে যুবকের নাম ঠিকানা গোপন রেখে পুলিশ খতিয়ে দেখছে এই যুবক কোথা থেকে কি উদ্দ্যেশ্যে এই নিষিদ্ধ কফ সিরাপ সংগ্রহ করেছে, সে কোন পাচার চক্রে জড়িত আছে কিনা তা ও খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।