বৃহস্পতিবার , অক্টোবর 8 2026
Breaking News

Alipurduar: নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিলো পুলিশ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিলো পুলিশআলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের বীরপাড়া থানার পুলিশ এক নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেয়। জানা গেছে বীরপাড়া থানা এলাকা থেকে ষোলো বছর বয়সী এক নাবালিকা চলতি মাসের এক তারিখে নিখোঁজ হয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ এর অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ নিখোঁজ নাবালিকার সন্ধানে নেমে বুধবার রাতে থানা এলাকা থেকেই নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারের পর নাবালিকাকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় স্বাস্থ্য পরীক্ষার পর তাকে তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি র হাতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।