মালদহ (MALDA) জেলা পুলিশের বৈষ্ণবনগর থানার পুলিশ বুধবার গভীর রাতে থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া ব্রীজে নাকা চেকিং চালানোর সময় বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দুই দন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুই ব্যক্তির প্রত্যেকের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় ভারতীয় পাঁচশো টাকার জাল নোটের পাঁচটি করে মোট দশটি বান্ডিল। নোটের সংখ্যা মোট নশো ছেষট্টিটি। টাকার পরিমান চার লক্ষ তিরাশি হাজার টাকা। উদ্ধার করা নোট বাজেয়াপ্ত করে আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনের নাম আজিজুর রহমান (২৮) ও জসীম শেখ (১৯)। প্রথম জন প্রহ্লাদ হাজিপাড়া ও দ্বিতীয় জন চক দেওনাপুর পাইকারতলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে দশ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।
MALDA: উদ্ধার চার লক্ষ তিরাশি হাজার টাকার জাল নোট ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla