রবিবার , নভেম্বর 22 2026
Breaking News

siliguri: শিলিগুড়ি পৌর নিগমের আয় বাড়াতে প্রস্তুত করা হচ্ছে নতুন গাইড লাইন ,বললেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি পৌর নিগমের আয় বাড়াতে প্রস্তুত করা হচ্ছে নতুন গাইড লাইন ,বললেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষশিলিগুড়ি (siliguri) পৌর নিগমের আয় বাড়াতে তৎপর হলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান লক্ষ্য করা গিয়েছে বেশীরভাগ সময় পৌর নিগমের সম্পত্তি যেমন স্টেডিয়াম, মাঠ ভবন প্রভৃতি অনেকেই বিনামুল্যে ব্যবহার করতে চায়। সরকারি সম্পত্তি এভাবে ফ্রি তে ব্যবহার করতে দেওয়া ঠিক নয়। পৌর নিগম চালাতে অর্থের প্রয়োজন, পৌর নিগমের টাকা ছাপানোর ক্ষমতা নেই তাই পৌর নিগমের নিজস্ব তহবিল বাড়ানো আবশ্যক। তিনি আরও জানান পৌর নিগমের সম্পত্তি ব্যবহারের জন্য ফ্রি তে দেওয়া যাবেনা। এটা নিয়ন্ত্রণের জন্য একটা নির্দেশিকা বা গাইড লাইন প্রস্তুত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে । সকলের সহযোগিতা ও পরামর্শেই এই গাইড লাইন তৈরি করা হবে বলেও জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।