সোমবার , নভেম্বর 23 2026
Breaking News

CoochBehar: লোহা বোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়লো সেতু ,বন্ধ যাতায়াত ,সমস্যায় এলাকাবাসী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: লোহা বোঝাই ট্রাকের ভারে ভেঙ্গে পড়লো সেতু ,বন্ধ যাতায়াত ,সমস্যায় এলাকাবাসীলোহার বিম (CoochBehar) বোঝাই ট্রাকের ভারে সোমবার সকালে ভেঙ্গে পড়লো কোচবিহার দুই নম্বর ব্লকের আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোকালীরমঠ গ্রামে ঘড়ঘড়িয়া নদীর শাখা নদীর সেতু। স্থানীয়রা জানান বহু দিনের পুরনো সেতুটি দূর্বল হয়ে পড়েছিলো। রেলের লোহার বিম বোঝাই একটি বড়ো ট্রাক সোমবার সকালে সেতুটির উপরে উঠতেই শব্দ করে সেতুটি ভেঙ্গে পড়ে। সেতুটি ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে যায় যানবাহন থেকে লোক চলাচল, সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়, দুই নম্বর ব্লকের বিডিও, আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিধায়ক সুকুমার রায় জানান সেতুটি বহু পুরনো হওয়ায় এমনিতেই দুর্বল হয়ে পড়েছিলো। লোহার বিম নিয়ে বড়ো ট্রাক এর ভার বহন করতে না পেরে সেতুটি ভেঙ্গে পড়ে। স্থানীয়দের যাতায়াতের সমস্যা সমাধানের জন্য পাশেই বিকল্প একটি সাময়িক রাস্তা নির্মানের কাজ শুরু করা হয়েছে। আগেই সেতুটি নতুনভাবে নির্মানের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আবেদন জানানো হয়েছে বলেও জানান বিধায়ক। জেলাশাসককেও বিষয়টি জানানো হয়েছে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য বলেও জানান বিধায়ক সুকুমার রায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।