শনিবার , নভেম্বর 28 2026
Breaking News

Suvendu Adhikari: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিন চব্বিশ পরগনা

Suvendu Adhikari: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীদক্ষিন চব্বিশ পরগনার (Suvendu Adhikari) জেলাশাসক কার্যালয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো গঙ্গাসাগর মেলা বিষয়ক বৈঠক। জানা গেছে এদিনের বৈঠকে রাজ্যের অন্যতম বৃহৎ মেলা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি,সার্বিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। মেলায় আগত পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান এই মেলা পশ্চিমবঙ্গের গৌরব,এই গৌরব যাতে অক্ষুন্ন থাকে সেদিকে দৃষ্টি রেখে সমস্ত ব্যবস্থাপনা আয়োজিত হবে। মেলায় নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গক ব্যবস্থার ক্ষেত্রে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবেনা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকগন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।