মহাপঞ্চমী তিথিতে বেলগাছিয়া আদিবাসী সংঘের পরিচালনায় মহিলাদের দ্বারা দুর্গাপূজার আয়োজন করা হয়েছে । এই পুজোর বয়সকাল ১৬ বছর । এলাকার সমস্ত মহিলারা এই পূজা করে থাকেন । আজ শিবপুর বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রী দীপক মজুমদারের নেতৃত্বে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে বস্ত্র বিতরণ করে ।
মহিলা পরিচালিত দুর্গাপুজোর ফিতে কেটে উদ্বোধন করলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি মহাশয় । তিনি সাংবাদিকদের জানালেন এই পুজোয় এসে যেমন তিনি মাতৃ বন্দনার স্বাদ পেলেন তেমনি এই মহিলাদের পুজোতে এসে তিনি খুবই আনন্দিত। তিনি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্প তিনি চালু করেছেন ,এই প্রকল্পগুলি মাধ্যমে সমাজের মহিলারা অনেক উপকৃত হচ্ছেন। আজ এই মহিলাদের পুজো হাতে তুলে নেওয়াতে কোন কাজে যে মহিলারা পিছিয়ে নেই ,তার জন্য তিনি তাদেরকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মন্ত্রী মনোজ তেওয়ারি মহাশয়।
Manoj Tiwary: লিলুয়া বেলগাছিয়া মহিলা অধিবাসীবৃন্দের দুর্গা পুজোর উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper