উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রকাশের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পারের। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একত্রিশ নম্বর জাতীয় সড়কের ডামডিম পেট্রোল পাম্পের নিক্ট এই দুর্ঘটনা ঘটে শুক্রবার বেলা এগারোটা নাগাদ। দুর্ঘটনায় আঘাত পান আই জি দেবেন্দ্র প্রকাশ, তার গাড়ির চালক ও দেহরক্ষী। মালবাজার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আই জি ও অন্যান্য আহতদের কে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, বর্তমানে সেখানেই তিনি তাদের চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Jalpaiguri: ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ উত্তরবঙ্গের আই জি দেবেন্দ্র প্রকাশের গাড়ির, আহত আই জি সহ গাড়ির চালক ও দেহরক্ষী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla