সারা ভারত কৃষক সভার আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সাত দফা দাবিতে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও কে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। সংগঠনের জেলা নেতা সতীশ দাস জানান এদিন যে সাত দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরির ক্ষেত্রে শাসকদলের স্বজন পোষন ও দূর্নীতি দূর করে সঠিক প্রাপকদের নাম তালিকাভুক্ত করা, একশ দিনের কাজ দুইশো দিন করা এবং অন্যান্য। বিডিও চীরঞ্জিত সরকার ডেপুটেশন গ্রহন করে জানান তিনি দাবিপত্রটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: সাত দফা দাবিতে সারাভারত কৃষক সভার ডেপুটেশন বিডিওকে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper