বৃহস্পতিবার , আগস্ট 20 2026
Breaking News

Alipurduar: চোরাই বোলেরো গাড়ি সমেত গ্রেপ্তার দুই

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চোরাই বোলেরো গাড়ি সমেত গ্রেপ্তার দুই আলিপুরদুয়ার জেলার মাদারীহাট পুলিশের সাফল্যের মুকুটে জুড়লো আরেকটি পালক। মাদারীহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর নেতৃত্বে বিশেষ অভিযানে উদ্ধার হয় একটি চোরাই বোলেরো পিক আপ ভ্যান, চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই জনকে। উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই বোলেরো গাড়ীটি চুরি যায়। পুলিশ চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে এবং চুরি চক্রের পান্ডা সমেত গাড়িটি উদ্ধার করতে সমর্থ হয়। পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।