পশ্চিমবঙ্গ (Awas Yojana ) আবাস যোজনার প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সুচনা হলো বৃহস্পতিবার। এদিন নবান্ন সভাগৃহ থেকে এই কর্মসূচির সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, প্রতিমন্ত্রী শান্তনু প্রামানিক, মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকগন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন এদিন পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রথম কিস্তি প্রাপক সাত লক্ষাধিক উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান কর্মসুচির আনুষ্ঠানিক সুচনা হলো। তিনি আরও বলেন সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত উপভোক্তাদের তালিকা যাচাই করে অর্থ তাদের একাউন্টে সরাসরি পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। এদিন তিনি পঞ্চায়েতি রাজ পত্রিকার গ্রামীন আবাসন ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সংস্করনের আবরন উন্মোচন করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন আবাসন পরিকাঠামোর এই বিকাশ গ্রামীন অর্থনীতিকে যেমন গতিশীল করবে তেমনি অসংখ্য পরিবারের দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন পূরন করবে।
Awas Yojana: পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদানের সুচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla