কোচবিহার (coochbehar) জেলা শাসকের দপ্তরের কনফারেন্স হলে বৃহস্পতিবার রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার পৌরহিত্যে অনুষ্ঠিত হয় ধান সংগ্রহ ও গনবন্টন ব্যবস্থা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার রথীন্দ্র বসু , কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান এদিনের বৈঠকে ধান সংগ্রহ প্রক্রিয়ার অগ্রগতি, গণবন্টন ব্যবস্থার কার্যকারিতা,সাধারন মানুষের কাছে সরকারি পরিষেবা সুষ্ঠুভাবে পৌঁছে দেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। জনস্বার্থে সরকারি পরিষেবার স্বচ্ছতা, দক্ষতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এই ধরনের পর্যালোচনা বৈঠক অত্যন্ত।গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিধানসভার স্পীকার রথীন্দ্র বোস।
coochbehar:কোচবিহার জেলা শাসক দপ্তরে ধান সংগ্রহ ও গণবন্টন ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া ও বিধানসভার স্পীকার রথীন্দ্র বসু
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla