বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে খিদিরপুর যাবার সময় আটকে দেয়া হয় , সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ । তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাওড়া বিজেপি । উত্তর হাওড়া বিজেপি মন্ডল ২ তরফ থেকে জিটিরোড উড়িয়া পাড়ার কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ শুরু করে । হাতে দলীয় পতাকা নিয়ে তারা পথ অবরোধ শুরু করেন ,যার ফলে বেশ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গোলাবাড়ি থানা পুলিশ এসে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। তাদের অভিযোগ খিদিরপুর এলাকায় যে ঘটনা ঘটেছে সেখানে রাজ্য সভাপতি কে যেতে দেয়া হয়নি কেন ,কেন তাকে গ্রেফতার করা হলো।
Howrah: বিজেপি রাজ্য সভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ বিজেপির
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla