কোচবিহার (CoochBehar) শহরের কেন্দ্রস্থলে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের গ্যারেজে মঙ্গলবার দুপুরে আচমকাই আগুন ধরে যায়। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গ্যারেজ বিল্ডিং। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্যারেজ কর্মী সহ লাগোয়া এলাকায়। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, পরে আরেকটি ইঞ্জিন আসে।দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান আগুনে একটি বাসের ক্ষতি হয়েছে। দমকল কর্মী ও নিগমের কর্মীদের তৎপরতায় বড়ো কোনো ক্ষতি হয়নি। আগুনের কারন জানা যায়নি। তিনি আরও জানান এই গ্যারেজে নিগমের দূরপাল্লার রুটে চলাচলকারি বাস গুলির রক্ষনাবেক্ষন ও মেরামতের কাজ করা হয়। আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন পার্থপ্রতিম রায়।
CoochBehar: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের গ্যারেজে আগুন চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper