আজ তীব্র গরমে (CoochBehar) দুপুর থেকেই কোচবিহারের জনবহুল স্থান গুলো একপ্রকার জন্যশূন্যই হয়ে পরে । জেলার সাগর দিঘি এলাকায় যেখানে প্রশাসনিক বিভাগের দপ্তর ছাড়াও ব্যাঙ্ক, আদালত, টেলিফোন অফিস থাকার জন্য অত্যাধিক জনবহুল, আজ সেই এলাকা দুপুর থেকেই কার্যত জন্যশূন্য হয়ে যায়। মানুষজন কে বিশেষ প্রয়োজন ছাড়া আজ রাস্তাঘাটে বেরোতে দেখা যায় নি। সরকারি তরফে প্রচার করা হচ্ছে এই গরমে বেশী পরিমানে জল পান করা , প্রয়োজনে বাইরে বের হলে ঢিলেঢালা পোশাক পরিধান এবং ছাতা ব্যবহার করার জন্য।
CoochBehar: তীব্র গরমে নাজেহাল শহরবাসী
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla