রাজ্যের জেলায় জেলায় ৪ মে এর পর থেকে “হঠাৎ বিজেপি (Agnimitra Paul) কর্মীদের “দাপট দেখা যাচ্ছে।জেলায় জেলায় এই “হঠাৎ বিজেপি দের ” বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে পুরোনো বিজেপি কর্মীদের তরফে। যদিও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই নির্দেশ দিয়েছে ,৪ মে এর পর যারা বিজেপি তে যোগদান করতে চাইলে তাদের আমরা নেবো না।এবার “হঠাৎ বিজেপি কর্মীদের ” যোগদান প্রসঙ্গ নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার কলকাতা শহরের একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে অগ্নিমিত্রা পাল বলেন ,৪ তারিখ এর পর যারা কপালে গেরুয়া আবির ,হাতে গেরুয়া পতাকা নিয়ে আমাদের থেকে ও বড় বিজেপি হয়ে গেছে, তাদের কে আমরা বিজেপি তে ঢুকতে দেবো না যতক্ষণ না অধ্যক্ষ মহাশয় শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুমতি দিচ্ছেন। এদিন অগ্নিমিত্রা পাল এও বলেন যে সমস্ত বিজেপি কর্মীরা এদের কে ঢুকতে সাহায্য করবেন তাদের বিরুদ্ধে ও দল ব্যবস্থা নেবে। এছাড়াও যারা আগে তৃণমূল থেকে সুবিধা নিয়ে এখন বিজেপি তে যোগদান করার কথা ভাবছেন, এবং বিজেপি কর্মীরা ভাবছেন এদেরকে দলে নিয়ে দল ভারী করবেন, পুর সভা নির্বাচন এর জন্য, তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেবে দল । মন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন এও জানান ,দলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতেই সংগঠনে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের নির্দেশই চূড়ান্ত। দলীয় কর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে , অনুমতি ছাড়া এ ধরনের কোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে।
Agnimitra Paul: ৪ তারিখের পর বিজেপি তে যোগদান প্রসঙ্গে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper