আসন্ন রথযাত্রা ও পবিত্র শ্রাবণ মাসকে (CoochBehar) উপলক্ষে , কোচবিহার জেলা পুলিশের অন্তর্গত কোচবিহার সদর মহকুমার সমস্ত থানা তে স্থানীয় পূজা কমিটিগুলোর সাথে সমন্বয় সভা করেছে জেলা পুলিশের আধিকারিক গণ । এর উদ্দেশ্য ছিল ভিড় নিয়ন্ত্রণ করা এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা।সভাগুলোতে পুলিশ আশ্বস্ত করেছে যে, আসন্ন উৎসব গুলো যাতে শান্তিপূর্ণ ভাবে ও নিরাপদে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের পক্ষ থেকে । জেলা পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, উৎসব যাতে শান্তিপূর্ণ ভাবে আয়োজন করা হয় তার ব্যবস্থা সম্পর্কে সকলকে অবহিত করা হয়েছে।
CoochBehar: কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে জেলা সদরের প্রত্যেক থানাতে সমন্বয় বৈঠক
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ, এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper