দমকল দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ। কলকাতার নেতাজি নগর এলাকা থেকে শুভাশিস দে ও মিতা ব্যানার্জি নামে দুজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের ব্যাটরা থানার পুলিশ। অভিযোগ ২০১৭-১৮ সালে হাওড়া উলুবেরিয়া রাজাপুর থানার এক ব্যক্তি দু লক্ষ টাকা চাকরির জন্য দিয়েছিলেন কিন্তু চাকরি পাননি।ব্যাটরা থানা এলাকায় এই টাকা দিয়েছিলেন তিনি।তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ব্যাটরা থানার পুলিশ।কলকাতা থেকে দুজন কে গ্রেফতার করে হাওড়া নিয়ে আসা হয়।আজ সোমবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়।ব্যাটরা থানার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে।
Howrah: দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা ,গ্রেফতার দুই
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla