আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শুক্রবার বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন এসে পৌঁছায় ও সেইখান থেকে মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে কলকাতা রানী রাসমণি উদ্দেশ্যে রওয়ানা দেন ,সেখানে সম্ভবত তাদের সমাবেশ রয়েছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকে হাওড়া ব্রিজ হয়ে প্রায় ৭ হাজার মানুষ তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন । যার ফলে বেশ কিছুক্ষণ হাওড়া ব্রিজ বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েছেন বহু সংখ্যায় নিত্যযাত্রীরা এই মিছিল জেড়ে বিভিন্ন জায়গায় হাওড়া ব্রিজ সংলগ্ন রাস্তাগুলো বিশাল যানজট সৃষ্টি হয়। মিছিল বেরিয়ে যাবার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ধীর গতিতে।
Howrah: আদিবাসীদের অবরোধের প্রভাব পড়লো হাওড়া ও কলকাতায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla