মঙ্গলবার সকালে হাওড়ার রাজাপুর থানার পালোড়া জমাদার পাড়ায় এক তৃতীয় শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়।অভিযোগ ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জানা গিয়েছে এদিন সকালে রাস্তার ধারে মৃত অবস্থায় ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।তার দেহে রক্ত দেখে মহিলারা অনুমান করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।সে একটি বাড়িতে থাকতো বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে সোমবার রাতে রাস্তার ধারে একটি দোকানে ঘুগনি মুড়ি কিনতে দেখে এলাকার মানুষ।এরপর সে চলে যায়।তারপর থেকে সারা রাত নিখোঁজ ছিল সে।সকালে তার দেহ উদ্ধার হয়।এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে এক যুবকের নাম উঠে এসেছে।তার খোঁজ চালাচ্ছে পুলিশ।এলাকার মানুষ দোষীর উপযুক্ত শাস্তির দাবী করেছে।
তৃতীয় শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হাওড়ায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla